ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র‌্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ র‌্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।