× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২৪ পিএম

রাজশাহীকে বিশ্বের অন্যতম সুন্দর নগরী করার ঘোষণা রাসিক প্রশাসক রিটনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি লক্ষ্মীপুর ও নওদাপাড়া এলাকায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

​প্রশাসক প্রথমে নওদাপাড়া এলাকায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট পরিদর্শন করেন। এরপর তিনি লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার এবং শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, দ্রুত সময়ে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ সম্পন্ন করে আইন অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে, যা সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

​পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রাসিক প্রশাসক। তিনি তাদের সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের নির্বাচনি প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের ভাতা ও খাল খনন কর্মসূচির কাজ শুরু হয়েছে। এ ছাড়া তৃণমূল থেকে ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন।

​নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, আমি গত ১৫ মার্চ দায়িত্ব নেওয়ার পর থেকে নগরবাসীর চাহিদা পূরণে দিনরাত কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় আমি রাজশাহীকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যতম একটি সুন্দর নগরীতে পরিণত করতে চাই।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নগর পরিকল্পনাবিদ বনি আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। 

এ ছাড়াও নওদাপাড়া বাজার সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!