ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষরে স্বাধীনতাবিরোধীদের ক্ষমা দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:১৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা শহর ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তার জন্য আজও তারা জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসের দায় এড়ানোর সুযোগ নেই। এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা স্বাধীনতাবিরোধী সকল শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন।’

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ প্রমুখ।