ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপির জয়

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:৪৯ এএম
বিজয়ী প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

শরীয়তপুর-১ বিএনপির প্রার্থী শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতীকে ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট।

শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থী শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ ধানের শীষে ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন বকাউল দাঁড়িপাল্লায় পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট।

শরীয়তপুর-৩ বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষে ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম দাঁড়িপাল্লায় পেয়েছেন ৬৯ হাজার ৬৭৪ ভোট।