আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত তারা এসব মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে শেরপুর-১ (সদর) আসনে ৭ জন, শেরপুর-২ (নকলা নালিতাবাড়ী) আসনে ৫ জন ও শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকারীরা হলেন: শেরপুর-১ (শেরপুর সদর) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম।
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল ও প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান।
শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা ও এনসিপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান।


