ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২ 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৭:০৯ পিএম
মদসহ আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১৪।

রোববার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন বটতলা সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার-এর পূর্ব পার্শ্বে নাকুগাঁও থেকে মধুটিলাগামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ঐ মাদকদ্রব্য, মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ ও সমশ্চূড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কে ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলায় সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার-এর পূর্ব পার্শ্বে নাকুগাঁও টু মধুটিলাগামী সীমান্ত সড়কের পূর্ব পার্শ্বে অভিযান চালায় র‍্যাব-১৪। 

এ সময় দুই জন মাদক কারবারিসহ ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটর সাইকেল ও একটি চাইনিস কুড়াল জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য ১৬ লাখ টাকা এবং মোটর সাইকেলের মূল্য আড়াই লাখ টাকা বলে র‍্যাব জানায়। 

আসামিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।