× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৫৫ পিএম

ঘুষ নেওয়া সেই উপসহকারী ভূমি কর্মকর্তাকে শোকজ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভূমিসংক্রান্ত একটি কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা নিজের ব্যাগে রাখছেন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’

রাষ্ট্রীয় দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এভাবে প্রকাশ্য ঘুষ-দুর্নীতির নগ্ন প্রমাণ বলে মনে করছেন সচেতন মহল। ইতোমধ্যে ওই ভিডিওটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করছেন ওই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। ভাইরাল হওয়া এই ভিডিওটি তার দুর্নীতি ও ঘুষ গ্রহনের সেই অভিযোগের বাস্তব চিত্র ফুটে ওঠেছে।

সেবাপ্রত্যাশীদের অভিযোগ, উপজেলার একাধিক ইউনিয়নে ভূমি অফিসে দালালচক্র ও অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্যে সেবাপ্রার্থীরা জিম্মি হয়ে পড়েছেন। ভিডিও ভাইরাল হওয়ার পরও যদি কেবল শোকজ নোটিশ দিয়েই দায় সারা করা হয়, তাহলে প্রকৃত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে না। এর তদন্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) সেলিনা পারভীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, 'বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রোববার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।'

রূপালী বাংলাদেশ

Link copied!