ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:১৪ পিএম
দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের ইন্দিলপুর মিয়াখালী মোড়ে দ্রুতগামী যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত আহতের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। রুপালি (২০) নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহত রূপালি কুড়িকাহনীয়া ইউনিয়নের পশ্চিম কুরুয়া এলাকার বাসিন্দা।