টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী কর্মীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুল্যা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে খিচুড়ির আয়োজন করায় সংশ্লিষ্টদের ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে জব্দ করা খিচুড়ি স্থানীয় একটি এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। এ সময় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন