× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:২০ পিএম

টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার গ্রামের বাসিন্দা খোকন (৪২)।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক হতাহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা টাঙ্গাইলের মধুপুরে দিকে যাচ্ছিল। একই সময় মধুপুর থেকে জামালপুরগামী একটি বাস উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুজন যাত্রী নিহত হন।

ওসি নুরুস সালাম বলেন, নিহত দুই যাত্রী সর্ম্পকে বন্ধু। নিহতদের মরদেহ ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!