ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লক্ষাধিক টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:১১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার কুজিশহর থেকে সুখ ব্রিজ পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পানি থেকে কারেন্ট জাল ও রিং জাল উদ্ধার করেন ঠাকুরগাঁও সদর উপজেলার মৎস্য কর্মকর্তা সিরাজুম মনিরা সুমি।

এ সময় মৎস্য বিভাগ প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল জব্দ করে। পরে রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এরপর রিং জাল ও কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন ঠাকুরগাঁও সদর উপজেলার মৎস্য কর্মকর্তা সিরাজুম মনিরা সুমি।