ঢাকার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে দ্বিবার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুর ২টায় এপিবিএন প্রধান, অতিরিক্ত আইজিপি মো. হাসিব আজিজ এ পরিদর্শন ও কল্যাণ সভায় অংশ নেন।
পরিদর্শনকালে তিনি ব্যাটালিয়নের বিভিন্ন শাখা, ফোর্সদের ব্যারাক এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরে বিশেষ কল্যাণ সভায় অতিরিক্ত আইজিপি কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং ১২ এপিবিএনের সার্বিক কার্যক্রম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) নাইমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মৌসুমী মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো. জুনায়েদ আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. কায়সার রিজভী কোরায়েশী, অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী, সহকারী পুলিশ সুপার (এস্টেট) মো. সলিম উল্যাহ সেলিম, মেডিকেল অফিসার ডা. উম্মে সাদিয়াসহ সকল ইন্সপেক্টর, বিভিন্ন শাখার ইনচার্জ এবং ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

