সাতসকালে মায়ানমারে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় ভোর ৩টা ৪২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাগাইং অঞ্চলে, যা ভূমিকেন্দ্র থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত।
এ ছাড়া মান্দালয়ের নিকটবর্তী আমারাপুরা এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

