মিয়ানমারে অভ্যুত্থান-পরবর্তী সংঘাতে লক্ষাধিক মানুষের প্রাণহানি
জুলাই ১, ২০২৬, ০৫:০২ পিএম
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে সব পক্ষ মিলিয়ে ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) এ তথ্য জানিয়েছে।
এসিএলইডি-এর সিনিয়র বিশ্লেষক সান মন থান্ট জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ১,০০,১১৪ জন...