রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. জুয়েল মিয়া (৩৩), কেরামা চাকমা (৪৪), লেউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪), চামিয়া চাকমা (২৯), এস এম মশিউর রহমান (৬০), মো. জুয়েল মিয়া (৩০), মঞ্জুর মোর্শেদ রিপন চৌধুরী (৩৫), ইব্রাহিম রুদ্ধ (২৩), মাসুম আহম্মেদ (২৫), মো. নুরুজ্জামান মিয়া (১৯), মো. ইমাম (২৩), মো. আব্দুর রাজ্জাক (৩১), মো. হৃদয় (২০), মো. আসিফ (২০), মো. রবিন হাওলাদার (২১), রাসেল মিয়া (২০) এবং স্বাধীন (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

