× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:৫৮ পিএম

৪০ বছরে পদার্পণ করল আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

৪০ বছরে পদার্পণ করলো আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল কেক কাটার মাধ্যমে প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখায় এই আয়োজন উদযাপিত হয়।

প্রধান কার্যালয়ের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মামুনুর রহমান। আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসকে সহায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তা। এ ছাড়াও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজনের শুরুতে দীর্ঘদিন ধরে যারা এ ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন, তাদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এরপর ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল এবং পবিত্র সুরা পাঠ অনুষ্ঠিত হয়।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সকল শাখায় শাখা ব্যবস্থাপকবৃন্দের তত্ত্বাবধায়নে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ বিশেষ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার মাইলফলক উদযাপন করা হয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর পথচলায় নতুন প্রত্যয়ের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রশাসক বলেন, ‘এখন সময় নতুনভাবে ভাবার, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার, এবং নিজেদের সক্ষমতা নতুনভাবে প্রমাণ করার।’

গ্রাহক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আইসিবি ইসলামিক ব্যাংক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

Link copied!