× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:৩৯ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য দেওয়ার সময় বাড়ানো নিয়ে যা জানা গেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:৩৯ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সংগ্রহ আজ বুধবার (১০ জুন) শেষ হওয়ার কথা রয়েছে। তবে যেসব শিক্ষক বিভিন্ন জটিলতার কারণে তথ্য ইনপুট দিতে এখনো পারেননি তাদের জন্য সফওয়্যারটি উন্মুক্ত থাকবে। দ্রুত এসব শিক্ষকদের তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সফটওয়্যার উন্মুক্ত থাকবে। যেসব শিক্ষকরা এখনো তথ্য ইনপুট দিতে পারেনি তাদের জন্য এই সুযোগ রাখা হয়েছে। তবে শিক্ষকদের দ্রুত তথ্য ইনপুট দেয়া উচিত।

গত ২৪ মে থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরুর নির্দেশনা দেওয়া হয়। স্কুল ও কলেজের প্রধানরা ১০ জুনের মধ্যে বদলি তথ্য সফটওয়ারে ইনপুট দেবেন। স্কুলের ক্ষেত্রে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ১৮ জুন, জেলা শিক্ষা অফিসার ৩০ জুন এই কার্যক্রম শেষ করবেন। আর কলেজের ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ১৮ জুন, আঞ্চলিক পরিচালক ৩০ জুন পর্যন্ত তথ্য ইনপুট দিতে পারবেন।

এর আগে গত ৬ মে এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত সংশোধিত বদলি নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সমস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান শিক্ষকদের বদলির সুযোগ রাখা হয়েছে। এ ছাড়াও বলা হয়েছে, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিন বার বদলি হওয়ার সুযোগ পাবেন। বদলিকৃত শিক্ষক ইনডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। সরকার জনস্বার্থে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলি করতে পারবে।

Link copied!