× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাকরি ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:১৭ এএম

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, চলছে আবেদন

চাকরি ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:১৭ এএম

বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী

কোর্সের নাম : ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

শাখার নাম : আর্মি মেডিকেল কোর, নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৯ থাকতে হবে। তবে যেকোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।

শাখার নাম : আর্মি ডেন্টাল কোর, পুরুষ ও নারী

শিক্ষাগত যোগ্যতা : বিডিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৯ থাকতে হবে। তবে যেকোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।

শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।
বয়স : ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
 
জাতীয়তা : বাংলাদেশি
 
বৈবাহিক অবস্থা : (ক) পুরুষ। অবিবাহিত। তবে ১ জুলাই ২০২৬ তারিখ যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
(খ) নারী। বিবাহিতা/অবিবাহিতা

আবেদন ফি : টেলিটক/ভিসা/মাস্টার কার্ড/টিএপি/বিকাশ,নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ এবং অনলাইনে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।
 
স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা : ১২ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত
 
লিখিত পরীক্ষা : ৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

লিখিত পরীক্ষার ফল : এপ্রিল, ২০২৬

Link copied!