ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনি অনিয়মের শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৭:০৭ পিএম
হাইকোর্ট। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য নির্বাচনি অনিয়মের অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন একক বেঞ্চ এই আবেদনের শুনানি গ্রহণ করবেন। বেঞ্চটিকে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি নির্বাচনি আবেদনপত্র শুনানি ও নিষ্পত্তির দায়িত্বও দেওয়া হয়েছে।

হাইকোর্টের কার্যতালিকায় বলা হয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এই ট্রাইব্যুনাল নির্বাচনি আবেদনপত্র ও স্থানান্তরিত অন্যান্য বিষয় নিয়ে রুল এবং শুনানি পরিচালনা করবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারার অধীনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার সুযোগ রয়েছে।

জাতীয় নির্বাচনে, ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় এবং নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।