দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের আদালত এবং অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা। সে অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। মাঝখানে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
রোববার (৫ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময় অনুযায়ী আদালত চলবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

