বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি সদস্য স্থান পেয়েছেন নবগঠিত মন্ত্রিসভায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই আয়োজনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন।
চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দু’জন আছেন। আর ঢাকা বিভাগ থেকে ১০ জনকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে, মন্ত্রিসভায় সবচেয়ে কম দুজনকে নেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে।
মন্ত্রিপরিষদ বিভাগের করা তালিকায় দেখা যায়, চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন: আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। এ ছাড়া একই বিভাগ থেকে প্রতিমন্ত্রী করা হয়েছে জোনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।
তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী শপথ নিয়েছেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- মির্জা ফখরুল ইসলাম আলমগীর;
অর্থমন্ত্রণালয়- আমির খসরু মাহমুদ চৌধুরী;
স্বরাষ্ট্র মন্ত্রণালয়- সালাহউদ্দিন আহমদ;
পররাষ্ট্র (টেকনোক্র্যাট) মন্ত্রণালয়- ড. খলিলুর রহমান;
কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)- মো. আমিন উর রশিদ;
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়- ইকবাল হাসান মাহমুদ;
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়- হাফিজ উদ্দিন আহমেদ;
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়- আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন;
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়- আব্দুল আওয়াল মিন্টু;
ধর্মবিষয়ক মন্ত্রণালয়- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ;
ভূমি মন্ত্রণালয়- মিজানুর রহমান মিনু;
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়- নিতাই রায় চৌধুরী;
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়- খন্দকার আব্দুল মোকতাদির;
তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়- জহির উদ্দিন স্বপন;
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়- আফরোজা খানম রিতা;
পানি সম্পদ মন্ত্রণালয়- মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি;
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়- আসাদুল হাবিব বুলু;
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়- মো. আসাদুজ্জামান;
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়- জাকারিয়া তাহের;
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়- দীপেন দেওয়ান;
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- আ ন ম এহসানুল হক মিলন;
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়- ফকির মাহবুব আনাম স্বপন;
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়- শেখ রবিউল আলম;
তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়- এম রশিদুল জামান মিল্লাত;
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়- অনিন্দ্য ইসলাম অমিত;
বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়- মো. শরিফুল আলম;
পররাষ্ট্র মন্ত্রণালয়- শ্যামা ওবায়েদ;
কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়- সুলতান সালাউদ্দিন টুকু;
ভূমি মন্ত্রণালয়- ব্যারিস্টার কায়সার কামাল;
পানি সম্পদ মন্ত্রণালয়- ফরহাদ হোসেন আজাদ;
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়- আমিনুল হক;
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়- মীর হেলাল উদ্দীন;
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়- হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান;
জনপ্রশাসন মন্ত্রণালয়- মো. আব্দুল বারী;
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- মীর শাহে আলম;
অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়- মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি;
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়- ইশরাক হোসেন;
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়- ফারজানা শারমিন;
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়- শেখ ফরিদুল ইসলাম;
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- মো. নুরুল হক নুর;
তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়- ইয়াসের খান চৌধুরী;
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়- এম ইকবাল হোসেইন;
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়- এম এ মুহিত;
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়- আহম্মদ সোহেল মঞ্জুর;
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- ববি হাজ্জাজ;
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়- আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম;




