ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১, ২০২৬, ১০:২০ পিএম
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরে এসেছেন।

সোমবার (১ জুন) সৌদি আরব হতে বাংলাদেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, গত ২২ মে হজ পালনের উদ্দেশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সৌদি আরব গমন করেছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাবাহিনী প্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।