× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:০৪ পিএম

সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:০৪ পিএম

সাংবাদিক আবু হেনা রাসেল। ছবি: সংগৃহীত

সাংবাদিক আবু হেনা রাসেল। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল আর নেই। আবু হেনা রাসেল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

তিনি তিন যুগেও বেশি সময় ধরে ঢাকায় সাংবাদিকতায় কর্মরত ছিলেন। দৈনিক ভোরের কাগজ, কালের কন্ঠ ও সমকাল-এ অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অপরাধ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুকালে তিনি ক্র্যাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, তিনি সকালে অসুস্থ হয়ে পড়েন৷ পরে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়৷ এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার গ্রামের বাড়ি রাজশাহী সদরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও ছেলে সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Link copied!