× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১০:১৭ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১০:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা প্রত্যর্পণের অনুরোধ পেয়েছি। বর্তমানে আমাদের অভ্যন্তরীণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে এ অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে।”

জয়সোয়াল আরও জানান, বিষয়টি কোনো রাজনৈতিক আবেগের বশবর্তী হয়ে নয়; বরং দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি ও আইনগত কাঠামোর আলোকে নিষ্পত্তি করা হবে।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ মন্তব্যের পর কূটনৈতিক ও রাজনৈতিক মহলে সৃষ্ট আলোচনার বিষয়ে ভারতের অবস্থান জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সোয়াল জানান, প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে। তবে এ বিষয়ে দুই দেশের প্রশাসনের মধ্যে নতুন কোনো কূটনৈতিক যোগাযোগের অগ্রগতি নিয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।

Link copied!