ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

শহীদ হাদির অসুস্থ মায়ের খোঁজখবর নিলেন জামায়াত আমির

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:০৫ এএম
হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির মায়ের খোঁজখবর নিচ্ছেন জামায়াত আমির। ছবি : সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের খোঁজখবর নিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল পরিদর্শনকালে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সর্বোচ্চ ও যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।

এ সময় তিনি মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। 

জামায়াতের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণের এনডিএফের নেতৃবৃন্দ।