× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:২৫ পিএম

ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:২৫ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। ছবি- সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জানিয়েছেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও সমঝোতার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নির্বাচনে প্রার্থী না হলেও তিনি রাজনীতির মাঠ থেকে সরে যাচ্ছেন না; বরং ঐক্যবদ্ধ অবস্থান জোরদার করতে এবং সমঝোতার ভিত্তিতে নির্ধারিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় রাশেদ প্রধান এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক মিত্র দলগুলোর নেতাকর্মীদের সংযত আচরণ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ঐক্যের আসন সমঝোতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

রাশেদ প্রধান বলেন, পরিস্থিতি যেমনই হোক, ঐক্যবদ্ধ আন্দোলনের অংশীদার দলগুলো পরস্পরের রাজপথের সহযোদ্ধা ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি একে অপরের প্রতি অপ্রত্যাশিত আচরণ ও ভাষা পরিহারের আহ্বান জানান তিনি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের চেয়ে বৃহত্তর ঐক্য ও সমঝোতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সে কারণেই তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে তিনি মাঠে থাকবেন।

শেষে তিনি বলেন, ব্যক্তি রাশেদ প্রধান নয়, ঐক্যই মুখ্য—এ বিষয়টি সবাই যেন অনুধাবন করেন। পাশাপাশি সমালোচকদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, তারা চাইলে আগের মতোই তাদের চিরচেনা ভাষায় সমালোচনা চালিয়ে যেতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!