× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৫০ এএম

অনিশ্চয়তায় তারেক রহমানের বরিশাল সফর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৫০ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ নির্ধারণ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিকবার সময় পরিবর্তনের পর আপাতত তার নির্বাচনি জনসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি মঙ্গলবার তার বরিশাল সফরের কথা থাকলেও শনিবার বিকেলে সেই তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। কবে তিনি বরিশাল সফরে আসবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ২৬ জানুয়ারি তা‌রেক রহমা‌নের ব‌রিশা‌লের সফরসূচি নির্ধারিত হ‌য়ে‌ছিল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুরুতে ২৬ জানুয়ারি বরিশালে তারেক রহমানের আগমনের কথা ছিল। পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু সফরের দুদিন আগে সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে।’

বিলকিস আক্তার বলেন, ‘তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করার একটি পরিকল্পনাও ছিল।’

তি‌নি আরও ব‌লেন, ‘পুরো শিডিউল সমন্বয়ের জটিলতার কারণেই সফর পেছানো হয়েছে। তবে বরিশাল সফর বাতিল হয়নি। কবে তিনি আসবেন, সে বিষয়ে পরে কেন্দ্র থেকে জানানো হবে।’

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সেই সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ সময় পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের কথা ছিল তার।

রূপালী বাংলাদেশ

Link copied!