ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলামের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতির জন্য গত বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন করা হয়। পরে নির্বাচন কমিশনের অনুমতি পাওয়ায় ভাষণটি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ভাষণও বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিইসি বরাবর আবেদন দাখিল করেছে দলটি।
জামায়াত সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় তাদের পক্ষ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


