ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১১:১১ এএম
এনসিপির লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

রোববার (২৯ মার্চ) সকালে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি। এতে বলা হয়, রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।