ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:০৪ পিএম
এনসিপির লোগো। ছবি : সংগৃহীত

দলের জাতীয় কনভেনশন উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২ মে) এক বার্তায় দলটি জানিয়েছে, বেলা ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন– এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।