× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১১:৫০ এএম

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইস্টার সানডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১১:৫০ এএম

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে।  ছবি : সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। ছবি : সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার (৫ এপ্রিল) পালিত হচ্ছে। যিশুখ্রিষ্টের পুনরুত্থানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে দিনটি উদযাপন করছেন বিশ্বাসীরা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং তৃতীয় দিনে পুনরায় জীবিত হয়ে ওঠেন। মৃত্যুকে জয় করে তার ফিরে আসাই ইস্টারের মূল তাৎপর্য।

ইস্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। সাধারণত বসন্ত বিষুবের (স্প্রিং ইকুইনক্স) পরবর্তী প্রথম পূর্ণিমার পর প্রথম রোববার এ উৎসব উদযাপিত হয়। এ কারণে প্রতি বছর ৪ এপ্রিল থেকে ৮ মে’র মধ্যে যে কোনো দিনে ইস্টার পালিত হতে পারে। চলতি বছর দিনটি পড়েছে ৫ এপ্রিল।

খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন–এর পরই ইস্টারের গুরুত্ব সর্বাধিক। এ দিনটি পুরোনো জীবনের অবসান ঘটিয়ে নতুন জীবনের সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ধর্মীয় গাম্ভীর্যের পাশাপাশি এ উৎসব ঘিরে নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনও হয়ে থাকে। যিশুর পুনরুত্থানের প্রতীক হিসেবে রঙিন ‘ইস্টার এগ’ বিনিময়, চকোলেট উপহার দেওয়া এবং শিশুদের জন্য বিভিন্ন আয়োজন এখন এ উৎসবের অংশ হয়ে উঠেছে।

বিশ্বজুড়ে খ্রিষ্টানরা ইস্টার উপলক্ষে কয়েক দিন ধরে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করে থাকেন।

রূপালী বাংলাদেশ

Link copied!