× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:৪১ পিএম

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:৪১ পিএম

সৌদিতে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যু হয়েছে।  ছবি : সংগৃহীত

সৌদিতে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

চলতি বছরের হজে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন অনুযায়ী, বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মৃত্যুবরণকারী হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। তিনি রংপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা এবং সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এটি চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।

এর আগে, মারা যাওয়া অন্য ছয়জনের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে রয়েছেন জামালপুরের মো. আব্দুল হাই (৬১), শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), দিনাজপুরের মো. খলিলুর রহমান (৬৪), ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫)।

হজ ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৯৫টি ফ্লাইটে মোট ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন চলছে। আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!