× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:০৮ পিএম

প্রাইম ব্যাংক নিউ ইয়ার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চার দিনব্যাপী ৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় শুক্রবার (২৩ জানুয়ারি)।

রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

এবারের টুর্নামেন্টে মোট ৮৪০ জন গলফার অংশগ্রহণ করেন, যা এই আয়োজনের প্রতি গলফপ্রেমীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট, প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান, বাংলাদেশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সামরিক ও বেসামরিক পর্যায়ের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও জোরদার করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রূপালী বাংলাদেশ

Link copied!