× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৫৩ পিএম

বিশ্বকাপের ভেন্যু বদল নিয়ে যা বলল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া সব ধরনের ধোঁয়াশা উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই)। 

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার যে দাবি বা গুঞ্জন উঠেছিল, তার বিপরীতে কঠোর বার্তা দিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই ক্রিকেট বোর্ড। 

বিশ্বকাপ নিয়ে বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে কলকাতা থেকে ম্যাচ সরানোর প্রশ্নই ওঠে না।

সম্প্রতি বারাসাতে নিপাহ ভাইরাসের খবর ছড়িয়ে পড়লে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আপত্তি তুলতে শুরু করে। কিন্তু বিসিসিআই এই আপত্তিকে ‘অপ্রয়োজনীয় আতঙ্ক’ হিসেবে দেখছে। 

বোর্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অত্যন্ত কড়া সুরে বলেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আমরা কারও চেয়ে কম সচেতন নই। কিন্তু বারাসাতের বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের ভেন্যু পরিবর্তনের দাবি অযৌক্তিক।’ 

ইডেন গার্ডেন্স থেকে ৩০ কিলোমিটার দূরের ঘটনা নিয়ে যারা রাজনীতি করছেন, তাদের জেনে রাখা উচিত— সূচিতে কোনো পরিবর্তন আসছে না।

বিসিসিআই জানায়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়নি, সেখানে ভেন্যু বদলানোর কোনো প্রশ্নই আসে না।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশনে আছেন এবং নতুন কোনো সংক্রমণের প্রমাণ মেলেনি।

ফলে বিষয়টিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে প্রচার করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলছে ভারতের বোর্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!