× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:৪৬ পিএম

আবুধাবিতে আটকা বেয়ারস্টোরা, দেশে ফিরতে আকুতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:৪৬ পিএম

জনি বেয়ারস্টো। ছবি : সংগৃহীত

জনি বেয়ারস্টো। ছবি : সংগৃহীত

ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। এই অস্থিতিশীল পরিস্থিতির কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জীবন ঝুঁকিতে রয়েছেন ইংল্যান্ড লায়ন্স ক্রিকেট দলের সদস্যরা।

উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সাহায্যের আবেদন জানিয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী ব্যাটার জনি বেয়ারস্টো।

শনিবার সন্ধ্যায় ইরান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি সরকারি বিবৃতি প্রকাশ করেন। সেই পোস্টের নিচে সরাসরি এক মন্তব্যে বেয়ারস্টো লেখেন, ‘Can you get us home???’ (আপনি কি আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে পারেন?)।

জানা গেছে, দুবাই ও আবুধাবির আকাশসীমায় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি এবং বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ ফ্লাইট বাতিল হওয়ায় বেয়ারস্টো এমিরেটস এয়ারলাইনসের কাছেও ফ্লাইটের তথ্য চেয়ে যোগাযোগ করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যমতে, আবুধাবির কর্নিশ এলাকায় অন্তত পাঁচটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের জানালার কাঁচ পর্যন্ত কেঁপে ওঠে।

আল ধাফরা এবং আল বাতিন এলাকা থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে ইয়াস আইল্যান্ডের ওপর দিয়ে দফায় দফায় যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়।

সংযুক্ত আরব আমিরাত প্রশাসন থেকে বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। সবাইকে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে থাকতে এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আমিরাতে মার্কিন বিমান ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি থাকায় অঞ্চলটি বর্তমানে সামরিক লক্ষ্যবস্তুর চরম ঝুঁকিতে রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে রবিবার নির্ধারিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, খেলোয়াড় এবং কর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ব্রিটিশ সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

রূপালী বাংলাদেশ

Link copied!