× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:২৯ পিএম

তাসকিনদের বকেয়া নিয়ে বিকল্প ভাবছে বিসিবি 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:২৯ পিএম

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেশ কাটলেও কাটেনি ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া সংকট। টুর্নামেন্ট শেষ হওয়ার ৬০ দিন পার হয়ে গেলেও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে ঢাকা ক্যাপিটালস। 

বিসিবি সূত্রে জানা যায়, তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিঠুনদের মতো তারকা ক্রিকেটারদের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

গতকাল (২৮ মার্চ) বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ ক্রিকেটারদের বকেয়া মেটাতে পারেনি। 

এখনো দলটির কাছে ক্রিকেটারদের পাওনা রয়েছে ৩ কোটি টাকারও বেশি। এই সমস্যা সমাধানে আগামী সোমবারের মধ্যে কঠোর আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিসিবি।

ইফতেখার রহমান মিঠু আরও জানান, আমাদের ধৈর্যের সীমা আছে। এই সপ্তাহে একটা ব্যবস্থা নেব। তাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আর ৫ কোটি টাকার চেক আমাদের কাছে আছে। আজ-কালকের মধ্যে টাকা না দিলে আমাদের অন্য পন্থায় যেতেই হবে।

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির কাছে নিরাপত্তা জামানত রাখতে হয়। ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রেও ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং সমপরিমাণ অঙ্কের চেক বিসিবির তহবিলে জমা আছে। 

সূত্রে জানা যায়, যদি ফ্র্যাঞ্চাইজিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি পাওনা পরিশোধ না করে, তবে বিসিবি এই ব্যাংক গ্যারান্টি নগদায়ন করে খেলোয়াড়দের পাওনা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!