× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:২৭ পিএম

ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উৎসবে মাতবেন সাফজয়ী যুবারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:২৭ পিএম

ট্রফি নিয়ে সাফজয়ী ফুটবলাররা। ছবি : সংগৃহীত

ট্রফি নিয়ে সাফজয়ী ফুটবলাররা। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও শ্রেষ্ঠত্বের পতাকা ওড়াল বাংলাদেশের যুবারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। 

গতকাল শুক্রবার মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৪-৩ ব্যবধানে পরাজিত করে এই ঐতিহাসিক গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। দুই পক্ষই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও রক্ষণের দৃঢ়তায় গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়।

ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে স্নায়ুর চাপ সামলে বীরোচিত পারফরম্যান্স দেখায় বাংলাদেশের তরুণরা।

টাইব্রেকারের শুরুতেই বাংলাদেশকে লিড এনে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। ভারতের রিশি সিংয়ের নেওয়া প্রথম শটটি অসামান্য দক্ষতায় ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। 

বাংলাদেশের পক্ষে স্যামুয়েল রাকসামের শটটি লক্ষ্যভ্রষ্ট হলে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল, কিন্তু ভারতের ওমাং দোদুম শট মিস করলে জয়ের পাল্লা আবার বাংলাদেশের দিকে হেলে পড়ে। শেষ পর্যন্ত রোনান সুলিভান নির্ণায়ক গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

এই ঐতিহাসিক জয়ের পরপরই দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সাফজয়ী বীরদের বরণ করে নিতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ঘোষণা করেছেন, সাফজয়ী নারী ফুটবল দলের মতো অনূর্ধ্ব-২০ দলকেও ছাদখোলা বাসে করে ঢাকা শহর প্রদক্ষিণ করানো হবে।

আজ শনিবার বিকেলে চ্যাম্পিয়ন দলটি দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। 

জানা যায়, সেখানে আনুমানিক রাত সাড়ে ৭টায় খেলোয়াড়দের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। 

ক্রীড়া প্রতিমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় আমাদের ফুটবলের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই দলের অনেক ফুটবলারের মধ্যেই জাতীয় দলে খেলার যোগ্যতা রয়েছে। 

তিনি আরও বলেন, সরকার ও ক্রীড়া মন্ত্রণালয় এই তরুণ প্রতিভাগুলোর পাশে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!