× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৫৫ পিএম

প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি- আইএসপিআরের ফেসবুক পেজ থেকে।

ছবি- আইএসপিআরের ফেসবুক পেজ থেকে।

চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল)  অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তিনি এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জনাব জাদিদ একরাম ইখওয়ান উইনার, জনাব মো: সাকিব রহমান রানার আপ এবং মিসেস মিয়ংহি কিম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উক্ত অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!