× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৫ এএম

আইপিএলে আজ মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৫ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে টেবিলের দুই শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। 

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। পয়েন্ট টেবিলের চারে থাকা হায়দরাবাদ ও পাঁচে থাকা দিল্লির মধ্যকার এই লড়াইটি মূলত নিজেদের অবস্থান আরও মজবুত করার লড়াই।

টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামছে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মতো জায়ান্টদের হারিয়ে এখন ফুরফুরে মেজাজে আছে ঈশান কিষাণের দল। 

বিশেষ করে টস জিতে আগে ব্যাটিং করে রান ডিফেন্ড করার ক্ষেত্রে অনন্য পারদর্শিতা দেখিয়েছে 'অরেঞ্জ আর্মি'। তাদের ব্যাটিংয়ের বড় শক্তির জায়গা ফর্মে থাকা অভিষেক শর্মা এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হেইনরিখ ক্লাসেন। 

অন্যদিকে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এ বছর রান তাড়া করার ক্ষেত্রে নিজেদের অপ্রতিরোধ্য হিসেবে প্রমাণ করেছে। তাদের সবগুলো জয়ই এসেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে। 

ওপেনিংয়ে কে এল রাহুল ও পাথুম নিশাঙ্কার ধারাবাহিকতা এবং মিডল অর্ডারে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের পাওয়ার হিটিং দিল্লির বড় শক্তি। বোলিং ইউনিটে লুঙ্গি এনগিডি দুর্দান্ত ফর্মে থাকলেও হায়দরাবাদের ব্যাটিং স্বর্গে তাদের বড় পরীক্ষা দিতে হবে।

হায়দরাবাদের পিচ বরাবরের মতোই ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। শক্ত ও সমান বাউন্সের এই উইকেটে এবারের আসরেও রান বন্যা দেখা গেছে। চলতি মৌসুমে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯০ থেকে ২০০ রানের ঘরে। 

রূপালী বাংলাদেশ

Link copied!