× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:০৮ পিএম

চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর প্রথমবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।

অভিজ্ঞ পেস অ্যাটাককে বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর একটি দল সাজিয়েছেন নির্বাচকরা। পেস ইউনিটের দুই মূল স্তম্ভ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে যোগ করা হয়েছে একদম নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইনকে। ২৮ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতার কারণে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন।

এদিকে স্কোয়াডে ফিরেছেন ২৩ বছর বয়সি ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

রূপালী বাংলাদেশ

Link copied!