× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০২:৫৭ পিএম

খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন : মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০২:৫৭ পিএম

খালোদা জিয়া ও  মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

খালোদা জিয়া ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ওডিআই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজ তার ফেসবুক পোস্টে শোক জানিয়ে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা'লা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’

এ ছাড়াও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এদিকে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা এবং দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি জানান, এ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেস সচিব বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে জানাজা ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। জানাজা ও দাফন অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

রূপালী বাংলাদেশ

Link copied!