× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০১:০২ পিএম

ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০১:০২ পিএম

শফিউল ইসলাম।

শফিউল ইসলাম।

একসময় ক্রিকেট দলের ভরসার প্রতীক ছিলেন শফিউল ইসলাম। কিন্তু সেই দিনগুলোকে বিদায় জানালেন এবার। রোববার (৪ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

পোস্টে জাতীয় দলের সাবেক এই পেসার লিখেছেন, আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।

তিনি আরও লিখেছেন, এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না।

শফিউল জানান, অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ আমার ব্যবহারে মনঃক্ষুণ্ন হন, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

ধন্যবাদ জানিয়ে সবশেষ শফিউল বলেন, ক্রিকেটের সঙ্গে ছিলাম, ক্রিকেটের সঙ্গেই থাকব। ধন্যবাদ সবাইকে।

Link copied!