× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:৪৬ পিএম

দোহায় বসছে আইসিসির পরবর্তী নীতি-নির্ধারণী বৈঠক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৈশ্বিক ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি-নির্ধারণী বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামী ২৫-২৭ মার্চ থেকে কাতারের দোহায় শুরু হচ্ছে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড ও কমিটি সভা। এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসি জানিয়েছে, এই সভায় সংস্থার বোর্ড ডিরেক্টর, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিভিন্ন কমিটির সদস্য এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেবেন। নিয়মিত গভর্ন্যান্স ক্যালেন্ডারের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে বিশ্ব ক্রিকেটের বর্তমান পরিস্থিতি, আসন্ন টুর্নামেন্টগুলোর প্রস্তুতি এবং ক্রিকেটের বৈশ্বিক প্রসারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আয়োজক হিসেবে কাতারের উত্থান সাধারণত আইসিসির মিটিংগুলো ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তিগুলোর দেশে হলেও এবার দোহাকে বেছে নেওয়া হয়েছে বিশেষ কৌশলগত কারণে। 

আইসিসির মতে, কাতারের উন্নত ক্রীড়া পরিবেশ এবং ক্রিকেটের প্রতি দেশটির ক্রমবর্ধমান আগ্রহ এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কাতার অলিম্পিক কমিটির সক্রিয় সমর্থনে দেশটিতে ক্রিকেটের অবকাঠামো ও জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।


 

রূপালী বাংলাদেশ

Link copied!