× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

আজীবন সম্মানে ভূষিত হচ্ছেন বিনি, দ্রাবিড় ও মিতালি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিসিসিআই-এর সর্বোচ্চ সম্মান 'কর্নেল সি. কে. নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' পেতে চলেছেন তিন কিংবদন্তি— রজার বিনি, রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজ। 

জানা যায়, আগামীকাল (১৫ মার্চ) রবিবার জমকালো 'নমন অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে এই তিনজনকে সম্মানিত করা হবে।

ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রজার বিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। পরবর্তীতে তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে ২০০০ সালে বিশ্বকাপ জেতেন এবং বিসিসিআই-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 

অন্যদিকে, ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড় তার দীর্ঘ ক্যারিয়ারে ২৪,০০০-এর বেশি আন্তর্জাতিক রান ও ৫০০-এর বেশি ক্যাচ নিয়েছেন। তার কোচিংয়েই ভারত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। 

নারী ক্রিকেটের আইকন মিতালি রাজ বিশ্বের প্রথম নারী হিসেবে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এবং তার নেতৃত্বে ভারত দুইবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।

এছাড়া ২০২৪-২৫ মৌসুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের মর্যাদা বা 'পলি উমরিগর অ্যাওয়ার্ড' উঠতে চলেছে শুভমান গিলের হাতে। নারী বিভাগে এই একই সম্মান পাচ্ছেন স্মৃতি মান্ধানা। 

ওডিআই ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মান্ধানা সর্বোচ্চ রান সংগ্রাহক এবং দীপ্তি শর্মা সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পাচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক অভিষেকে বাজিমাত করায় হর্ষিত রানা (পুরুষ) এবং এন শ্রী চারাণী (নারী) বিশেষ পুরস্কারে ভূষিত হচ্ছেন।

ঘরোয়া ক্রিকেটে বছরের সেরা পারফরম্যান্সের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পুরস্কৃত করা হচ্ছে। রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে হর্ষ দুবে এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে যশ রাঠোর 'মাধবরাও সিন্ধিয়া পুরস্কার' পাচ্ছেন। 

সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে সেরা অলরাউন্ডার হিসেবে লালা অমরনাথ পুরস্কার পাচ্ছেন মুম্বাইয়ের উদীয়মান তারকা আয়ুষ মাত্রে।

নারীদের ঘরোয়া ক্রিকেটে সিনিয়র পর্যায়ে সেরা পারফরমার হিসেবে জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন শেফালি বর্মা। জুনিয়র পর্যায়ে এই পুরস্কার পাচ্ছেন মুম্বাইয়ের ইরা যাদব। 

এদিকে, অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি, অনূর্ধ্ব-১৯ কুচবিহার ট্রফি এবং অনূর্ধ্ব-২৩ সি কে নাইডু ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য ইয়াশবর্ধন সিং চৌহান, নিতিয়া পান্ডিয়া এবং ভিকি ওসওয়ালদের মতো তরুণ তুর্কিদের পুরস্কৃত করার তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। 

রূপালী বাংলাদেশ

Link copied!