× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:০৯ এএম

স্ক্রিনশট ফাঁস, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:০৯ এএম

ভারতের জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি। ছবি : সংগৃহীত

ভারতের জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি। ছবি : সংগৃহীত

মিথ্যা তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতীয় অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ভারতের জাতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

অভিনেত্রীর দাবি, স্ক্রিনশট ফাঁসের পর তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চাহাল।

ওটিটি প্ল্যাটফর্মের সাহসী ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া তানিয়া চট্টোপাধ্যায় সম্প্রতি দাবি করেন, ভারতীয় এই স্পিনার নাকি তাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি ছবিশিকারিদের সামনে নিজের ফোন দেখিয়ে কিছু কথোপকথনের স্ক্রিনশটও উপস্থাপন করেন।
তবে এই ঘটনা ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরে অভিনেত্রী নিজেই জানান, বিষয়টি তিনি হালকা মেজাজে বলেছিলেন, কিন্তু তা এতটা ছড়িয়ে পড়বে তিনি ভাবেননি।

তানিয়া বলেন, ‘কথাটা আমি একেবারেই হালকা মেজাজে বলেছিলাম।

সেটা এত বেশি ছড়িয়ে যাবে, বুঝিনি। আর আমাকেই সবাই বেশি ট্রল করছে। আমারই বদনাম হচ্ছে। ওর (যুজবেন্দ্র) তো সবই ঠিক আছে, কিছুই হচ্ছে না। উল্টো উনিই আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’

এর আগে সাংবাদিকদের সামনে তানিয়া দাবি করেন, চাহাল তাকে মেসেজ করে লেখেন, ‘আপনি দেখতে মিষ্টি’। সেই সময় তিনি নিজের ফোনও দেখান, যেখানে কিছু ছবি ও ইনবক্স মেসেজ ছিল বলে দাবি করেন অভিনেত্রী।

তার আরও অভিযোগ, ঘটনার পর চাহালের টিমের পক্ষ থেকেও নাকি তাকে যোগাযোগ করা হয় এবং মেসেজগুলো মুছে ফেলতে চাপ দেওয়া হয়।

এই বিতর্কের মধ্যেই ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে ঘিরে পুরোনো সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়েও আবার আলোচনা শুরু হয়েছে।

পেশায় নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে বিয়ে হলেও পরবর্তীতে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। এর পর থেকেই একাধিক ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তার নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

বর্তমানে জাতীয় দলে নিয়মিত না হলেও আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই লেগ স্পিনার।

রূপালী বাংলাদেশ

Link copied!