× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১০:২৮ পিএম

বিপিএল

দ্বিতীয় ডাকে দল পেলেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১০:২৮ পিএম

মুমিনুল হক। ছবি- সংগৃহীত

মুমিনুল হক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে প্রথম ডাকে দল না পেলেও দ্বিতীয় ডাকে অবশেষে দল পেয়েছেন দেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। গত বছরও বিপিএলে কোনো দল পাননি তিনি। এবার ‘সি’ ক্যাটেগরিতে থাকা এই ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা, এবং ঠিক সেই ভিত্তিমূল্যেই তাকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটানস।

মুমিনুলের মতো দ্বিতীয় ডাকে দল পেয়েছেন অন্য দুই তারকা ক্রিকেটার—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ‘এ’ ক্যাটেগরির এই দুই খেলোয়াড়ের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। তবে তারা বিক্রি হয়েছেন ২২ লাখ টাকায়।

মাহমুদউল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স, আর মুশফিককে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

এবারের নিলামে প্রথম ডাকে অবিক্রীত থাকা এ তিন অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে ভক্ত, বিশ্লেষক ও দলগুলোর মধ্যে নানা আলোচনা চলছিল। দ্বিতীয় ডাকে তাদের দল পাওয়ায় শেষ পর্যন্ত সেই জল্পনা-কল্পনার অবসান হলো।

Link copied!