× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১১:০৪ এএম

স্বাধীনতা দিবসে ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১১:০৪ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসের দিনে ফুটবলের সবুজ গালিচায় বড় পরীক্ষায় নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত ঐতিহ্যবাহী ‘হ্যাং ডে’ স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে লাল-সবুজরা। 

জানা যায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে হামজা চৌধুরীদের লড়াই। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে অন্যতম শক্তিশালী পরাশক্তি। 

বাংলাদেশের হয়ে মাঝমাঠ সামলাবেন ইংল্যান্ডের ক্লাব লিস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী। অন্যদিকে, ভিয়েতনাম দলেও যুক্ত হয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত দুই তারকা—দো হোয়াং হেন (হিন্দ্রিও) এবং তুয়ান সন (রাফায়েলসন)। নাগরিকত্ব পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই তাদের অভিষেক হতে যাচ্ছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন অনেক শক্তিশালী। তবে আমরা আমাদের সেরা একাদশ নিয়ে সমানতালে লড়াই করার প্রস্তুতি নিয়েছি। আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের যাছাই করে নেওয়া।

অন্যদিকে, ভিয়েতনামের দক্ষিণ কোরীয় কোচ কিম সাং সিকও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক। বিশেষ করে হামজা চৌধুরীকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

কিম বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। আমি জানি হামজা ইংল্যান্ডে খেলে। আমরা তার খেলার ভিডিও বিশ্লেষণ করছি যাতে তাকে মাঠে আটকানো যায়।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে। ২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভিয়েতনামের মাটিতে ড্র করার সুখস্মৃতি আছে বাংলাদেশের। 

রূপালী বাংলাদেশ

Link copied!