× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:৪৭ পিএম

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ব্রাজিল-হাইতি ম্যাচে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মিডিয়া গ্যালারির ঠিক ওপরের দিকে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে একজনকে উল্লাস করতে দেখা গেছে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্তান ড্যানিয়েল তালুকদার। যিনি ১৬ বছর ধরে সেখানে বসবাস করছেন। ম্যাচটি দেখতে দেড় হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি ২ লাখ টাকা ব্যয়ে টিকিট সংগ্রহ করেন তিনি।

ফিলাডেলফিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের বৃহত্তম এবং পঞ্চম জনবহুল শহর, যা ডেলাওয়্যার ও শুইলকিল নদীর মিলনস্থলে অবস্থিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হয় ড্যানিয়েল তালুকদারের সঙ্গে। তিনি উচ্ছ্বাসের সাথে ব্রাজিল ফুটবল দলের প্রতি তার আবেগ ও ভালোবাসার কথা ব্যক্ত করে জানালেন, ব্রাজিল-হাইতির ম্যাচ দেখতে দেড় হাজার ডলার দিয়ে টিকিট কিনেছি, যা বাংলাদেশি প্রায় ২ লাখ টাকার সমপরিমাণ।

১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছেন ড্যানিয়েল তালুকদার। ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি।

যোগাযোগ করা হলে ড্যানিয়েল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বিশ্বকাপের স্বাগতিক ভেন্যুর কথা জানতে পারার পর থেকেই সিদ্ধান্ত নেই প্রিয় দল ব্রাজিলের খেলাটি দেখব। সেটি বাস্তবায়ন করতে গিয়ে চড়া দামে টিকিটও কিনে ফেলি। বিশ্বকাপের ফুটবল ম্যাচ দেখতে এবং প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জুটাতে ভার্জিনিয়া থেকে ফিলাডেলফিয়ায় গিয়েছিলাম। আমার কাছে সেটি অন্য রকমের এক উৎসব।

ম্যাচটি দেখতে শুধু ড্যানিয়েল একা নন, সঙ্গে দুই বন্ধুও ছিলেন সেই মাঠে। তবে টিকিট সংগ্রহ একসাথে না হওয়ায় তিনজন স্টেডিয়ামের আলাদা আলাদা জায়গায় বসে খেলা দেখেছেন। 

ড্যানিয়েল বলেন, আমি ব্রাজিলের বড় ভক্ত। একটা ম্যাচ দেখব বলে দেড় হাজার ডলার দিয়ে টিকিট কেটেছি। পাশাপাশি অন্য খরচ তো ছিলই। আমার দেশ বিশ্বকাপে নেই, তবে আমি তো বাংলাদেশি। তাই এখানে এসে নিজের দেশের ভালোবাসার পতাকা উঁচুতে তুলে ধরেছি। বাংলাদেশের একজন হয়ে খেলা দেখতে পেরে আমি অনেক আনন্দিত। এটি একটি অসাধারণ স্মৃতি হয়ে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!