এসআইয়ের বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
নভেম্বর ২, ২০২৫, ০৫:০৭ পিএম
বরগুনার তালতলী থানার এসআই অসীম চন্দ্র দাসের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তালতলী উপজেলার তাতীপাড়া গ্রামের চুন্নু মৃধার বড় ভাইয়ের ছেলে রিপন মৃধাকে পূর্বশত্রুতার জেরে...