× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৪২ পিএম

ডিউটিতে না এসে নিখোঁজ কলাবাগান থানার এসআই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৪২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এই পুলিশ কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে তার কোনো সন্ধান মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ দেওয়ার কথা থাকলেও রাকিবুল হাসান থানার আওতাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান। এরপর থেকেই তার অবস্থান অজানা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বর্তমানে বন্ধ রয়েছে।

রাকিবুল হাসানের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। শারীরিক বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম রহমান জানিয়েছেন, এসআই নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজের স্ত্রীর বক্তব্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না এবং দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক ছিল।

এদিকে, কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!